ওপেন নিউজ ২৪

সালথায় সেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার

সালথায় সেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গ্রেপ্তার মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাকিবুল হাসান জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

রোববার, ০৫ এপ্রিল ২০২৬


সালথায় সেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
ফরিদপুরের সালথায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।গ্রেপ্তার মো. রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাকিবুল হাসান জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত