ওপেন নিউজ ২৪

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে সেই মাদক কারবারি নুরু গ্রেপ্তার

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে সেই মাদক কারবারি নুরু গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা সেবনে বাধা দেওয়ায় মো. শহিদুল সোহেল নামে সাবেক এক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে মো. নুরু বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময়কার সিসিটিভির ফুটেজে নুরুকে ওই হামলার নেতৃত্ব দিতে দেখা যায়। আজ বৃহস্পতিবার ( এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ| গ্রেপ্তার নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. মাহমুদুল হাসান যায়যায়দিনকে বলেন, হামলার ঘটনার পর থেকে আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমে কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরুকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মাদক ব্যবসা সেবনে বাধা দেওয়ায় বুধবার ( এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারে জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য শহিদুল সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস তার সহযোগী শামীম বিশ্বাস এবং সোহেল মাতুব্বর। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় শহিদুল সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। 

আপনার মতামত লিখুন

ওপেন নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬


সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে সেই মাদক কারবারি নুরু গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় মো. শহিদুল সোহেল নামে সাবেক এক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে মো. নুরু বিশ্বাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময়কার সিসিটিভির ফুটেজে নুরুকে ওই হামলার নেতৃত্ব দিতে দেখা যায়। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ| গ্রেপ্তার নুরু উপজেলা সদরের ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. মাহমুদুল হাসান যায়যায়দিনকে বলেন, হামলার ঘটনার পর থেকে আসামীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমে কাজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারে জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য শহিদুল সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস ও তার সহযোগী শামীম বিশ্বাস এবং সোহেল মাতুব্বর। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহিদুল সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। 

ওপেন নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক ঃ মোস্তফা কামাল 

কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত