প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
কাউনিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে থানায় লিখিত অভিযোগ।
মো:আমিনুল ইসলাম ||
কাউনিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে থানায় লিখিত অভিযোগ।কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি কাউনিয়া থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়ন-এর একটি বাড়িতে মমতা বেগম নামে এক নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।গত ১ আগস্ট ২০২৬ তারিখ রাতে স্থানীয় যুবসমাজ বিষয়টি টের পেয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে ঘরের ভেতর থেকে একাধিক নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় একজনকে আটক করা হলেও অভিযুক্ত মমতা বেগম ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযানের সময় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে পরে অভিযুক্তদের সহযোগীরা হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।আহত ভুক্তভোগী পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার পরদিন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী ও কাউনিয়া থানার ওসি নজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া ওই নারীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত